1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

টাইগারদের বোলিং তোপে ইংল্যান্ডের ব্যাটিং ধস

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩
ছবি- কালের কন্ঠ
প্রথম টি-টোয়েন্টির মতো আজও বল হাতে দুর্দান্ত বাংলাদেশ। অল্প রানেই ভেঙে পড়েছে ইংল্যান্ডের টপ অর্ডার। এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৪.৪ ওভারে ৬ উইকেটে ৯১ রান!মিরপুর শেরে বাংলায় আজ রবিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তাসকিন আর মুস্তাফিজ দুই প্রান্ত থেকে শুরু করেন আক্রমণ। তৃতীয় ওভারেই ব্রেক থ্রু দেন তাসকিন। তার বলে হাসান মাহমুদের তালুবন্দি হয়ে ফিরেন ডেভিড মালান (৫)। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ব্যাটিং লাইনআপ বদলে মঈন আলীকে নামানো হয় তিনে। পাওয়ারপ্লেতে আসে ৫০ রান। ৭ম ওভারে বোলিংয়ে আসেন অধিনায়ক সাকিব। তৃতীয় বলেই সাফল্য। অসাধারণ ফিরতি ক্যাচে ১৯ বলে ২৫ রান করা ফিল সল্টকে ফেরত পাঠান বাংলাদেশ অধিনায়ক।

এরপর মঞ্চে আসেন হাসান মাহমুদ। এই তরুণ পেসার আজও বোল্ড করে দেন ইংলিশ অধিনায়ক জস বাটলারকে (৪)। মঈন আলীকে তিনে নামিয়ে লাভ হয়নি ইংলিশদের। ১৭ বলে ১৫ রান করা অল-রাউন্ডারকে ফেরান একাদশে সুযোগ পাওয়া মেহেদি মিরাজ। ৯ ওভারে মাত্র ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় ইংল্যান্ড। রান রেট নেমে যায় ছয়ের নিচে। বিপর্যয়ের শেষ হয়নি আর। ১৫তম ওভারে এসে জোড়া আঘাত হানেন মিরাজ। ওভারের দ্বিতীয় আর চতুর্থ বলে ফিরিয়ে দেন স্যাম কারেন (১২) আর ক্রিস ওকসকে (০)। দুজনকেই স্টাম্পড করে বড় কৃতিত্বের ভাগীদার উইকেটকিপার লিটন দাস। ৯১ রানে নেই ৬ উইকেট!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews