1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক ইন্তেকাল করেছেন

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান প্রয়াত এনামুল হক
আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ এম এম এনামুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত ১১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এনামুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
তিনি বলেন, রোববার (২ এপ্রিল) সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে (৬৯নং রোড) দেশের স্বনামধন্য এই ব্যবসায়ীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।
আলহাজ এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম আবাসন শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি সফল এই ব্যবসায়ী নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন।
এম এম এনামুল হকের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ ১৯৯৩ সাল থেকে দেশের জনসাধারণের আবাসিক সমস্যার সমাধান, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে চৌকস কর্মী বাহিনী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের আবাসন শিল্প খাতের পথিকৃৎদের একজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews