1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ঢাকার সব ইউনিট ডাকা হয়েছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
বঙ্গবাজারে আগুনের লেলিহান শিখা
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন তিন ঘণ্টা পরেও দাউ দাউ করে জ্বলছে। বঙ্গবাজার থেকে আশপাশের আরো চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে। রাজধানীর ঢাকার ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম।

আগুন নিয়ন্ত্রণে বঙ্গবাজারের চারপাশ দিয়ে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাতাসের কারণে আগুন দ্রুতই আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। ভবনটির ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।

বঙ্গবাজারে আগুন লাগার পর আশপাশের মার্কেটগুলো থেকে ব্যবসায়ীরা যে যার মতো মালামাল বের করার চেষ্টা করছেন।

এর আগে আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতের কোনো খবরও দিতে পারেনি ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews