1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: আইজিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পুলিশ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা থাকবে। আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যখন সারাদেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মা সেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতেন। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রার যানজট থেকে স্বস্তি মিলেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।

পুলিশপ্রধান আরও বলেন, ঈদের আগে একদিন যে ছুটি ঘোষণা করেছে সরকার, এতে করে এবার ঈদযাত্রার চাপটা কিছুটা হলেও কমবে।

আইজিপি বলেন, আমাদের রেলওয়ে পুলিশ রয়েছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে আমরা সেই সাপোর্ট দেবো। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, প্রয়োজন হলে ঈদে আরও ফোর্সের ব্যবস্থা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews