1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

রাত পর্যন্ত মেট্রো চলতে পারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩
উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে মেট্রো রেল বর্তমানে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চলাচল করছে। যদিও শুরুতে এই পথে ট্রেন চলত দুপুর ১২টা পর্যন্ত। পর্যায়ক্রমে মেট্রো ট্রেন চলাচলের সময় বাড়াচ্ছে ডিএমডিসিএ কর্তৃপক্ষ। ফলে আগামী মাসে মেট্রো চলাচলের সময় আরো বাড়ানো হতে পারে।

মেট্রো রেলের একটি সূত্র বলছে, চলতি মাসের মেট্রো রেলের সময় বাড়িয়ে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত করা হবে। অফিসগামী যাত্রীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ মে থেকে নতুন এই সময়সূচিতে চলবে মেট্রো।

তবে বিষয়টি এখনো চূড়ান্ত করেনি ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রবিবার (১৪ মে) ডিএমটিসিএলে এসংক্রান্ত একটি বৈঠক রয়েছে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

সূত্র মতে, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করে ১০ মিনিট পর পর মেট্রো রেল ছাড়বে। ১১টা এক মিনিট থেকে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো ছাড়বে বিকেল ৩টা পর্যন্ত। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পর পর স্টেশন ছাড়বে মেট্রো রেল। সন্ধ্যা ৬টা এক মিনিট থেকে ‘নন-পিক আওয়ার’ ধরে ১৫ মিনিট পরপর মেট্রো চলবে রাত ৮টা পর্যন্ত।

নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আনুষঙ্গিক কার্যক্রমের জন্য শুক্রবার বন্ধ থাকবে মেট্রো চলাচল।

গত বছরের ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার চালু করা হয়। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews