1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০৪টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন।

কাস্টম সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় সোনার বারগুলো।

বিমানটির ভেতরে ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন, জেবুন্নেসা এবং সেগুফতা মাহজাবিনের নির্দেশে একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন।

অভিযানে উদ্ধার ২০৪টি সোনার বারের ওজন প্রায় ২৩ কেজি ৬০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। আটক সোনার বারের বিষয়ে আইনানুগ বিষয়ে ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews