1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

জাপান সফরে গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি
হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপানে গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি সফরকালে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার, হাউজ অফ কাউন্সিলরস অফ জাপানের প্রেসিডেন্ট এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন, জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সাথে সাক্ষাৎ করবেন।মঙ্গলবার (২৩ মে) দুপুরে স্পিকারের নেতৃত্বাধীন জাতীয় সংসদের প্রতিনিধি দল জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। এই প্রতিনিধিদলে আছেন সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, খাদিজাতুল আনোয়ার ও কানিজ ফাতেমা আহমেদ।

এ ছাড়াও প্রতিনিধি দলে আছেন জাতীয় সংসদ সচিবালয় অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ ও স্পিকারের সহকারী একান্ত সচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী। জাপান সফর শেষে স্পিকারের ২৯ মে দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews