1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

বিএনপি নেতা ফালুর টিন আত্মসাতের মামলা বাতিলের রায় বহাল

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং ব্যবসায়ী মো. মোসাদ্দেক আলী ফালু

বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং ব্যবসায়ী মো. মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিউ আবেদন খারিজ করা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। ফালুর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি সাংবাদিকদের বলেন, দুদকের করা রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ায় মামলাটির কার্যক্রম চূড়ান্তভাবে শেষ হয়েছে। এই মামলা আর চলবে না।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের মার্চে রাজধানীর তেজগাঁও থানায় ফালুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় ১০০ বান্ডেল ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। পরে ২০০৮ সালে এ মামলায় বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন ফালু।

২০১৮ সালের ৭ মার্চ ওই আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে মামলা বাতিলের রায় দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে দুদকের করা আবেদন ২০২১ সালের ২ জুন খারিজ করে দেন আপিল বিভাগ। ওই খারিজ আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে দুদক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews