1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

খুলনা সিটি নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা এই মনোনয়ন প্রত্যাহার করেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এখন প্রার্থী রয়েছেন মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩৬ জন। সর্বমোট প্রার্থীর সংখ্যা ১৭৯ জন। ২৫ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।

যেসব কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন ৩নং ওয়ার্ডের শেখ আবদুল হাই, ৫নং ওয়ার্ডের মো. হারুন-অর-রশিদ, ৬নং ওয়ার্ডের শেখ লুৎফর রহমান, ৭নং ওয়ার্ডের শেখ তারেক, ১০নং ওয়ার্ডের মোহাম্মদ ইমাম উদ্দিন আহম্মেদ, ১৪নং ওয়ার্ডের আব্দুর রশিদ শেখ, ১৫নং ওয়ার্ডের সমীর কুমার দত্ত, ১৬নং ওয়ার্ডের তাহেরা খাতুন, ২১নং ওয়ার্ডের মো. আক্তারুজ্জামান ও মুক্তা বেগম, ২৫নং ওয়ার্ডের মোছা. নাজমুন্নাহার ও ২৭নং ওয়ার্ডের হোসনে আরা।

এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আউয়াল, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews