1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

পদ্মায় অবৈধ বালু কাটার প্রতিবাদে বিশাল নৌ র‌্যালি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ মে, ২০২৩
পদ্মা সেতু এলাকা ও এর আশে পাশের মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে নৌ র‌্যালি হয়েছে। আজ সেমবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির নেতৃত্বে পদ্মা নদীতে এ বিশাল নৌ র‌্যালী অনুষ্ঠিত হয়।লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের সামনে থেকে প্রায় ২০ থেকে ২৫ টি ট্রলার নিয়ে পদ্মার বিভিন্ন পয়েন্টে বালু কাটার প্রতিবাদে হাজারো মানুষ এ র‌্যালিতে অংশগ্রহন করে। এ সময়ে উপস্থিত ছিলেন ইংলিশ চ্যানেল বিজয়ী কিংবাদন্তী সাতারু মোশারফ হোসেন খান, লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মোজ্জামেল হক, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মেদিনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, ১৯৯২ সাল থেকে পদ্মার অব্যাহত ভাঙ্গনে লৌহজংয়ের এক তৃতীয়াংশ অর্থ্যাৎ ৪০ গ্রাম পদ্মায় বিলীন হয়ে গেছে। লৌহজং উপজেলা সদর, স্বাস্থ্যকমপ্লেক্স, থানা, উপজেলা পরিষদ, খাদ্যগুদাম, ঐতিহ্যবাহী দিঘিলী বাজার, স্কুল, মসজিদসহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এখন পদ্মার পেটে। দীর্ঘ চেষ্টার পর সরকার পদ্মা সেতুর বাম তীরে স্থায়ী বাঁধের প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু এরই মধ্যে অবৈধ বালু লুটেরা হুমড়ি খেয়ে পরছে পদ্মায়।

আর এই প্রতিবাদে এই আয়োজন।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, লৌহজং ও টঙ্গীবাড়িকে রক্ষায় সরকার ৪৪৬ কোটি টাকা ব্যয়ে একটি স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি বর্তমানেচলমান রয়েছে। কিন্তু কিছু লোকের সুবিধায় পদ্মায় অবৈধভাবে বালু কটা হচ্ছে।

এতে এ বছর বর্ষা শুরুর প্রক্কালেই পদ্মায় আবারো ভাঙন দেখা দিয়েছে। কিছু লোকের ব্যক্তি স্বার্থেও জন্য আমার এলাকাবাসী ঘর ও বাস্তু হারা হবে তা কখনই মেনে নেওয়া যায়না।

তিনি আরো বলেন, সরকারের এ কোটি কোটি টাকার প্রকল্প, এগুলোকেও ধ্বংস হতে দেওয়া যায় না। বালু লুটেরাদেরকে এখনই দমন করা হবে। এর প্রতিবাদে আজ নৌ র‌্যালিতে অংশ নিয়েছি।এর পরেও যদি অবৈধ এই বালু লুটেরা বালু কাটা বন্ধ না করে তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews