1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত লিটনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে

মোঃ ফাওজুর রহমান সাবিত, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
মালয়েশিয়ায় আগুনে নিহত ২ বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পায়া ২ জনের মধ্যে একজন ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সংবাদ প্রচার হওয়ার পর পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের মিনিস্টার লেবার নাজমুছ সাদাত সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের বারেক আলীর ছেলে লিটন (৩৪) ও পাবনার সুজানগরের পারঘোরাধা গ্রামের কোরবান মোল্লার ছেলে মুরাদ মোল্লা (৩৪)।
এদিকে দগ্ধ ৪ বাংলাদেশি শ্রমিকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিইউতে তাদের চিকিৎসা চলছে। তাদের যথাযথ চিকিৎসার জন্য পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও জানান লেবার মিনিস্টার।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রির ছাপাখানায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৬ বাংলাদেশি ছাপাখানায় আটকা পড়েন। পরে তাদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও ২ জন ঘটনাস্থলেই মারা যান। আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে। নিহত ২ জনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews