1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

সাংবাদিক রাব্বানী হত্যায় জড়িতদের শাস্তি দাবি সম্পাদক পরিষদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। আজ রবিবার পরিষদের পক্ষে সভাপতি মাহ্ফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।

একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে বলা হয়, ১৪ জুন বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নির্মমভাবে হত্যার শিকার হন।

সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার এক প্রভাবশালী জনপ্রতিনিধির লোকজন তাঁর ওপর এ হামলা চালিয়েছে। অতীতেও অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছে, যাদের বিচার এখনো হয়নি।

সম্পাদক পরিষদ মনে করে, সত্যের পক্ষে লিখতে গিয়ে সাংবাদিক গোলাম রাব্বানী হত্যাকাণ্ডের শিকার হওয়াটা সাংবাদিকদের নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত। পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক গোলাম রাব্বানীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে সম্পাদক পরিষদ।

সাংবাদিক গোলাম রাব্বানী গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন। পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন।একই সঙ্গে ‘একাত্তর টিভির’ বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews