1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

মালয়েশিয়া ১১ লাখ কর্মী নেবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩
মালয়েশিয়ায় নতুন করে ১১ লাখ ৩৬ হাজার ২২টি কর্মসংস্থান কোটা অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির উৎপাদন, নির্মাণ, সেবা, আবাদ, কৃষি ও খনন খাতে এই অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার মালয়েশিয়ার জাতীয় সংসদ দেওয়ান রাকায়াতে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার।এর মধ্যে চার লাখ ৬৭ হাজার ৫৯০টি কোটা চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ১৮ মার্চের মধ্যে অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নেবে।

এখন পর্যন্ত চার লাখ ২৭ হাজার ৭৫৯ জন নতুন কর্মী নিয়োগের অনুমোদন পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে চলতি মাসের ২ তারিখ পর্যন্ত তিন লাখ ৫৭ হাজার ৩২৮ কর্মীর চাহিদাপত্র সত্যায়ন করেছে হাইকমিশন। আর মালয়েশিয়ায় পৌঁছেছেন এক লাখ ৬৩ হাজার ৪০৩ কর্মী।

এ ছাড়া সত্যায়ন করা এক লাখ ৯৩ হাজার ৯২৫ কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন। এই ১১ লাখ কর্মীর মধ্যে উৎপাদন খাতে চার লাখ ৬৯ হাজার ১০৬টি, নির্মাণ খাতে তিন লাখ ৫৯ হাজার ৮৯৯টি, সেবা খাতে এক লাখ ৭১ হাজার ৪৯০টি, আবাদে ৮৫ হাজার ৬৭৮টি, কৃষিতে ৪৯ হাজার ৪৭৩টি এবং খনি ও খনন খাতে ৩৭৬টি কোটা অনুমোদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews