1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকা
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ঐ দিনসহ ২৮, ২৯ ও ৩০ জুন (মোট ৪ দিন) ঈদুল আযহার ছুটি থাকবে।

এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি একই দিন ব্যাংক হলিডে। ঈদ ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে পাঁচ দিন। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, আগামী ২৭ জুন মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭, ২৮, ২৯ ও ৩০ জুন রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন) বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এর পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় ঐ দিনও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews