1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

মোঃ ফাওজুর রহমান সাবিত, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ জুলাই, ২০২৩
ছবি-সাবিত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় থ্রি হুইলার অটোরিকশার যাত্রী  উজ্জ্বল হোসেন (৪৫) নামে ১ জনের মৃত্যু ও আহত হয়েছে আরো ২ যাত্রী ।
শুক্রবার (৩০ জুন)বিকাল ৬ টার দিকে উপজেলার  বেজপাড়া নামক স্থানে সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
জানাগেছে, থ্রি হুইলার অটোরিকশার যাত্রী নিহত উজ্জ্বল হোসেন (৩৭) হলেন শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের  মমরেজ শেখের ছেলে।
এছাড়া আহত মিজানুর রহমান শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে। এ ঘটনায় আহত অপর ১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
এ দুর্ঘটনার ব্যাপারে,কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, শুক্রবার বিকাল  ৬ টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শৈলকুপাগামী একটি অটোরিকশা বেজপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। এতে সেখানে থাকা অটোরিকশার ভিতরে বসে থাকা ৩ যাত্রী গুরুতর আ”হ’ত হয়।পরে সংবাদ পেয়ে  তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের কালীগঞ্জ ও  ঝিনাইদহ হাসপাতালে ভর্তি সহ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দুর্ঘটনার ব্যপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিকালে বৃষ্টি সময় সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।এতে একজন নিহত সহ তিনজন আহত হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews