1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

গণমাধ্যমকর্মীদের সাথে কালীগঞ্জ উপজেলা আ’লীগের মতবিনিময়

মোঃ ফাওজুর রহমান সাবিত, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কোটচাঁদপুর সড়কের দলীয় কার্যালয়ে এ মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন, নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, সাহ-সাধারন সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়াওয়ীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক খান ও বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ খোকনসহ শতাধিক নেতা-কর্মী।
সাধারন সম্পাদক মোঃ আইয়ুব হোসেন জানান, সর্বশেষ ২০০৪ সালের ২২ এপ্রিল এক কাউন্সিলের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ দুই দশক পর হলেও নবগঠিত আংশিক কমিটির অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় এমপি ও নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এসময় তিনি গত ২৩ মে আওয়ীমীগের এক সভায় নতুন কমিটি সম্পর্কে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান। একই সময় কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান ও জেলা সভাপতির স্বাক্ষর জ্বাল করে কমিটির করার অভিযোগেরও প্রতিবাদ জানান। এছাড়া দল যাকে মনোনয়ন দেবে তার সাথে নিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews