1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

কভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩

দিন দিন ভয়াবহ হচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। জুলাই মাসের ১১ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯১৯ জন। আর মারা গেছেন ৩৬ জন। দেশের তিনটি জেলা ছাড়া সব জেলায়ই ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ অবস্থায় হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর চাপ কমাতে ডিএনসিসি কভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোলের (সিডিসি) উপপরিচালক শফিকুল ইসলাম জানান, ডিএনসিসি কভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে দেওয়া হয়েছে ঘোষণা। ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তিনি জানান, হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার জন্য পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের ব্যবস্থা এখনো হয়নি। এটা হলে শিগগির পুরোপুরি ডেঙ্গু ডেডিকেটেড হিসেবে হাসপাতালটিকে ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews