1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

অবরোধ তুলে নেয়ায় ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুলাই, ২০২৩
পদ্মা সেতু দিয়ে ছুটলো ট্রেন

চাকরি স্থায়ী করার দাবি এবং আউটসোর্সিয়ের মাধ্যমে নতুন কর্মচারী নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত অস্থায়ী শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ায় পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। বিকেল পৌনে ৩ টার দিকে একতা এক্সপ্রেস ছেড়ে যায়। আর শ্রমিকরা রেলপথ ছেড়ে তাদের দাবি নিয়ে রেলভবনে যাচ্ছেন।

রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদৎ আলী বলেন, বিকেল পৌনে ৩ টা পর্যন্ত মোট ২৬ টি ট্রেন আটকে ছিল। কমলাপুর থেকে এখন পর্যন্ত ৩ টি ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। একতা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেলেও কমলাপুর স্টেশনে এখনও ৫ টি ট্রেন আটকে আছে। এছাড়া তেজগাঁও স্টেশনে ২টি, ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে ৩টি, বিমানবন্দর স্টেশনে ৪টি, টঙ্গী স্টেশনে ৪টি এবং পূবালী থেকে ভাওয়াল পর্যন্ত ৬ টি ট্রেন আটকে আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews