1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

পিলখানা হত্যা মামলার সাজাপ্রাপ্ত ২০ আসামির খালাস চেয়ে আপিল

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ২০ আসামি খালাস চেয়ে আপিল করেছেন।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের হয়েছে। এ নিয়ে আপিল হলো ৪৭টি, যেখানে আসামি একশ’র বেশি।  এদিকে, রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ে খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে প্রায় ২০টি আপিল করেছে। অন্যদিকে সাজার বিরুদ্ধে খালাস চেয়ে প্রায় শতাধিক আসামি লিভ পিটিশন দায়ের করেছেন আপিল বিভাগে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ মিলে লিভ পিটিশনের সংখ্যা ৪৪টি।

বিডিআর বিদ্রোহ মামলায় বিজিবি নিযুক্ত আইনজীবী মো. আবুল কাশেম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞ চালায় বিদ্রোহী বিডিআর সদস্যরা। সেই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান।

এ ঘটনায় করা দুই মামলার মধ্যে হত্যাযজ্ঞের মামলার বিচার হাইকোর্টে সম্পন্ন হয়েছে। অপরদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এখনও নিম্ন আদালতে বিচারাধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews