1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

নতুন করারোপ ছাড়াই ঝিনাইদহ পৌরসভার বাজেট ঘোষনা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন। ছবি- সাবিত
নতুন কোন করারোপ ছাড়াই ঝিনাইদহ পৌরসভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এই বাজেট ঘোষনা করেন। জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ১১৯ কোটি ৩০ লাখ ৩ হাজার ৩’শ ৪৪ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন তিনি। বাজেট অনুষ্ঠানে ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাইফুল ইসলাম মধু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা বি এম আব্দুল মজিদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানের পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, ঘোষিত বাজেটে নাগরিক সেবা বৃদ্ধি ও উন্নয়ন মূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পৌর নাগরিকদের উপর এই বছরের অতিরিক্ত কোন কর আরোপ করা হবে না। নিয়মিত অন্তবর্তীকালীন কর ধার্য, বকেয়া পৌর কর আদায় ও কর বহির্ভূত রাজস্ব দাবীর ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ জানান, এই বাজেটে কোন ঘাটতি নেই। তাই এটাকে উদ্বৃত্ত বাজেট বলা যেতে পারে। তিনি বলেন রাজস্ব খাত থেকে উন্নয়ন খাতে আমরা ৯ কোটি টাকা দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews