1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

শান্তি সমাবেশে শামীম ওসমানের স্লোগান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি সমাবেশস্থলে আসার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা আরো উজ্জীবিত হয়ে ওঠেন।

আজ শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৩টার দিকে তিনি শান্তি সমাবেশে যোগ দেন। তার সঙ্গে নারায়ণগঞ্জের বিপুলসংখ্যক নেতাকর্মী আসেন সমাবেশে।

তাদের উদ্বুদ্ধ করতে যুবলীগের পতাকা হাতে নিয়ে এবং বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দেখা যায় তাকে।

সমাবেশস্থলের কাছাকাছি আসলে শামীম ওসমান হ্যান্ড মাইক হাতে নিয়ে নিজেই স্লোগান দিতে থাকেন। এ সময় ‘তালে তালে, লড়াই হবে শেখ হাসিনা, জিতবে কারা, শেখ হাসিনা’ আল্লাহ আল্লাহ আল্লাহ, বলে স্লোগান দেন শামীম ওসমান। তার সঙ্গে সুর মিলিয়ে নেতাকর্মীরাও একই স্লোগান বলতে থাকেন।

এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকাল ৩টা ১ মিনিটে শান্তি সমাবেশ শুরু হয়। তার পর গীতা পাঠ করা হয়। ‘বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক শান্তি সমাবেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশের সঞ্চালনা করছেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews