1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহে দাদন ব্যবসায়ী খপ্পরে পরে নিঃস্ব প্রতিবন্ধি পরিবার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

ঝিনাইদহে এবার সুদখোরের নিশানায় পড়ের পথে বসেছে এক প্রতিবন্ধি পরিবার। সুদখোরের কাছ থেকে ঋন নিয়ে এ পর্যন্ত আসলের কয়েকগুন বেশি টাকা পরিধোধ করেও পার পায়নি ওই পরিবারটি। তাদের কাছ থেকে জোর পুর্বক ব্যাংকের সাদা চেক হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। জানা গেছে, কেশবপুর গ্রামের গরু ব্যবসায়ী আবেদ আলীর ছেলে আমিরুল ইসলামের নিকট থেকে একই গ্রামের আনন্দ কুমার বিশ্বাসের স্ত্রী চঞ্চলা রণী বিশ্বাস মাসিক ৭ হাজার টাকা সুদের বিনিময়ে ৪৫ হাজার টাকা নেন। দুই মাসে সুদের ১৪ হাজার টাকা পরিশোধ করতে বার্থ হলে আমিরুল ইসলাম স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে চঞ্চলা রণীর নিকট থেকে জোর পূর্বক একটি সাদা চেকের পাতায় স্বাক্ষর করিয়ে নেন। পরবর্তিতে উক্ত চেক ডিসঅনার দেখিয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী পরিবারের বাড়িতে লিগ্যাল নোটিশ পাঠান। এরপর আদালতে এই দরিদ্র পরিবারের বিরুদ্ধে তিন লাখে টাকার মামলা করেন। সরজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, ওষুধ ব্যবসার আড়ালে আমিরুল ইসলাম একাধিক ব্যক্তিকে সুদের টাকা দিয়েছেন। এ সকল অভিযোগের বিষয়ে আমিরুল ইসলাম বলেন, “আমি এগুলো করি তাতে আপনার কি? পুলিশের অনেক অফিসার আমার আত্মীয়, পারলে আমার বিরুদ্ধে লিখে কিছু করেন”। চঞ্চলা রণী অবিযোগ করেন, তিনি সুদাসলসহ ৭০ হাজার টাকা দিতে চেয়িছিলেন, কিন্তু আবেদ আলী ও তার ছেলে নিতে রাজি হয়নি। খোকন নামে এক ব্যবসায়ী জানান, চঞ্চলা রণী পরের বাড়ি কাজ করে খান। তার পক্ষে তিন লাখ টাকা দেয়া সম্ভব না। আমরা বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেও ব্যার্থ হয়েছি। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এ ভাবে অর্থ আদায় দুঃখজনক ঘটনা। অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews