1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

ঈশ্বরদী-রাজশাহী রুটের কমিউটার ট্রেনের তেল চুরি করে বিক্রির সময় আটক-২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
ছবি- রাব্বি
ঈশ্বরদী-রাজশাহী রুটে চলাচল কারী কমিউটার এক্সপ্রেস ট্রেনের তেল চুরি করে বিক্রির সময় হাতে নাতে আটক হয়েছেন রেলকর্মচারীসহ ২ জন।
রোববার রাত ৮টায় নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশন থেকে তাদের আটক করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা। আটকৃতরা হলেন- রেলকর্মচারী ঈশ্বরদী কমিউটার এক্সপ্রেসের পাওয়ারকার ড্রাইভার (ইলেকট্রিক ফিটার) হেলাল উদ্দিন (৩৭) ও নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার বিরোপাড়া গ্রামের মৃত আকিমুদ্দিনের ছেলে রোকনুজ্জামান রোকন (৪৫)।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) রাজশাহী গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক উজ্জল আলী জানান, রেল কর্মচারী হেলাল আজিমনগর স্টেশনে পাঁচ লিটারের তেল ভর্তি ৬ বোতল পাওয়ার কার থেকে রোকনের কাছে বিক্রির সময় আমরা হাতে নাতে তাদের আটক করি। এসময় ৬ জার ভর্তি ৪৫ লিটার ডিজেলসহ তাদের ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কারাগারে নিয়ে আসা হয়।
নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, রহনপুর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী আন্তঃনগর কমিউটার এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার থেকে তেল চুরি করে বিক্রির সময় রেলওয়ে পাওয়ার কারের ড্রাইভারসহ ক্রেতাকে হাতে নাতে আটক করেছে গোয়েন্দা শাখার একটি দল। তাদের নামে মামলার পর রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় পাওয়ার কার ড্রাইভারকে বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews