1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

এশিয়া কাপের ম্যাচগুলি

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩

ঘনিয়ে আসছে এশিয়া কাপের আসর। অনেক নাটকীয়তার পর এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। যদিও পাকিস্তানই এবারের আসরের আয়োজক। আগেই সূচি প্রকাশিত হয়েছে।

৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আসরে মোট ম্যাচ হবে ১৩টি। এবার ম্যাচ শুরুর সময় জানিয়ে দিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এবারের আসরের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এর আগে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে টস।

ফাইনালসহ সবগুলো ম্যাচই একই সময়ে শুরু হবে। গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি হবে ক্যান্ডিতে আর ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে টিম টাইগার।

এ বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ থাকায় এশিয়া কাপও হবে ৫০ ওভারের ফরম্যাটে।

১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। মূলত ভারতীয় দল পাকিস্তানের মাটিতে খেলতে রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। যাতে ভারত তাদের সবগুলো ম্যাচই খেলবে শ্রীলঙ্কার মাটিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews