1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

ঈশ্বরদীতে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
ছবি- রাব্বি

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ৯ আগষ্ট (বুধবার)সকাল ১১.৩০ মিনিটে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখা কার্যালয় রেলওয়ে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন এম আর মনজু, সাধারণ সম্পাদক,জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আঃ গফুর,সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, কেন্দ্রীয় কমিটি ও সাধারন সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দল,পাবনা জেলা শাখা,মোঃ আহসান হাবিব,কার্যকরী সভাপতি, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটি, মোঃ মিজানুর রহমান চৌধুরী, কার্যকরী সভাপতি, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটি, মোঃ আওলাদ হোসেন, অতিরিক্ত সাধারন সম্পাদক, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটি ও তৃণমূল বিএনপি থেকে উঠে আসা আতাউর রহমান পাতা, যুগ্ন সাধারন সম্পাদক,ঈশ্বরদী পৌর বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি,মাসুদ রানা নয়ন, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল,ঈশ্বরদী উপজেলা শাখা, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ছবি মন্ডল,নব-নির্বাচিত সাধারন সম্পাদক, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখা। নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ নুর সালাম,বিভাগীয় সমন্বয়ক, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল,রাজশাহী ও সাহাবুদ্দিন সমন্বয়ক,ঈশ্বরদী ও কার্যকরী সভাপতি, জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল ঈশ্বরদী শাখা নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তারা বলেন,এটা শুধু পরিচিতি সভা নয়,এ সভা ফ্যাসিবাদী ও অবৈধ আওয়ামীলীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে এক দফা আন্দোলনের অংশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews