1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

উত্তরায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ঢাকা সিটি প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
রাজধানীর উত্তরায় বাগবিতণ্ডার জেরে বন্ধুর ছুরিকাঘাতে লিমন  নামে এক তরুণ খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুল খালেক বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে বন্ধু ওবায়দুলের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে আরও দুজন মিলে লিমনকে ছুরিকাঘাত করে। রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী নিয়ে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল আমি কিছু জানি না।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। বর্তমানে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের হাবিব মার্কেটের পাশে ভাড়া বাসায় থাকতাম।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews