1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

ট্রানজিট ভিসায় ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহও করতে পারবেন। শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন।

আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে রাজকীয় সৌদি আরব সরকারের হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বি-পাক্ষিক সভা শেষে তিনি এ কথা জানান। হজের খরচ কমানোর বিষয়ে দুই দেশ আলোচনা করছে।

সেই সঙ্গে আসছে হজে বাংলাদেশিদের জন্য হজের কোটা বাড়ানো হবে বলেও জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, ওমরা ভিসার মেয়াদ ১ মাস থেকে বাড়িয়ে ৩ মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চারদিন।

এর আগে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি হজমন্ত্রীর কাছে তিনটি দাবি জানানো হবে বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। দাবিগুলো হলো- হজের সময় মিনা-মুজদালিফায় বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা; সুশৃঙ্খল লাগেজ ব্যবস্থাপনা; মুজদালিফা থেকে আসার পর বয়স্ক হাজিদের বিশ্রাম নেয়ার পর শয়তানকে পাথর মারার সুযোগ দেওয়া। এ ছাড়া হজ ও ওমরাহ যাত্রীদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews