1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

সোনাতলায় উদীচীর মাসব্যাপী সংগীত কর্মশালার সমাপনী অনুষ্ঠান

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
উদীচী সোনাতলা উপজেলার মাসব্যাপী সঙ্গীত কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু। ছবি- হাসিব

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সোনাতলা উপজেলা শাখার আয়োজনে মাসব্যাপী সঙ্গীত কর্মশালার আয়োজনের আজ সমাপনী হয়েছে।

জানা গেছে, আজ ২৫ আগষ্ট সকাল ১১ টায় রংধনু শপিং সেন্টারের সামনে উদীচী শিল্পী গোষ্ঠী সোনাতলা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক মাসব্যাপী সঙ্গীত বিষয়ক কর্মশালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছবি- হাসিব

উদীচী শিল্পী গোষ্ঠী সোনাতলা উপজেলা শাখার আহবায়ক সজল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু।

সোনাতলা উপজেলা উদীচীর মাসব্যাপী সঙ্গীত বিষয়ক কর্মশালার সমাপনি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। ছবি হাসিব

অন্যান্য অতিথি মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক জি এস কমরেড আমিনুল ফরিদ, খেলাঘর সোনাতলা উপজেলার সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সহ সভাপতি ও সোনাতলা উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড মহসিন আলী তাহা, উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা সংসদের সহ সভাপতি আরিফুর রহমান আরিফ, উদীচী বগুড়া জেলা সংসদের সঙ্গীত বিভাগের সম্পাদক কামরুন মুনিরা ডালিয়া, উদীচী শিল্পী গোষ্ঠী সোনাতলা উপজেলা আহবায়ক কমিটির সদস্য মেহেরুল ইসলাম।

গত ২৮ জুলাই এই কর্মশালার উদ্বোধন করা হয়। শুরু থেকে ‍উদীচী কেন্দ্রীয় সঙ্গীত প্রশিক্ষক সুরাইয়া পারভীন এবং বগুড়া জেলা সংসদের সঙ্গীত প্রশিক্ষক কামরুন মুনিরা ডালিয়ার তত্ত্বাবধানে প্রায় ৫০ জন শিল্পী এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews