1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সোমবার (সেপ্টেম্বর ১১) সকাল ১০টা ২০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে টাইগার গেটে তাঁকে ফুলেল স্বাগত ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাঁরা দ্বিপক্ষীয় এবং একান্ত বৈঠকে বসেন।

এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরাঁর পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম ঢাকা সফর।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বাংলাদেশ সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে। জি২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে তিনি গত শনিবার নয়াদিল্লি এসেছিলেন।

সেখানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। জি২০ নেতাদের সঙ্গে তাঁরা বিভিন্ন বৈঠকে অংশ নেন।

সফর শেষে আজ দুপুরে ফ্রান্সের প্রেসিডেন্টের ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্টকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews