1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

জাতীয় শিক্ষা দিবসে বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সমাবেশ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে ৬১ তম মহান শিক্ষাদিবস উপলক্ষে “ছাত্র সমাবেশ” এবং এস.এস.সি ও সমমান পরীক্ষা ২০২৩ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় বগুড়ার ঐতিহাসিক সাত মাথায় ছাত্র সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজু।
বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাব্বির আহমেদ জয়ের সভাপতিত্বে সমাবেশে অন্যান্য অতিথিমন্ডলীর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সরকারি আজিজুল হক কলেজের সাবেক জিএস কমরেড আমিনুল ফরিদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তামজীদ হায়দার চঞ্চল,ছাত্র ইউনিয়ন দুপচাচিয়া উপজেলা সংসদের সাবেক সভাপতি প্রফেসর আবুল বাশার, ছাত্র ইউনিয়ন সোনাতলা উপজেলা সংসদের সাবেক সহ সভাপতি, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্পাদক সোহেল আহমেদ খান, বগুড়া জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক প্রমুখ।
সমাবেশ শেষে দুপুর ২ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews