1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

রাশিয়ার গ্রামে ক্লাস্টার বোমা হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

ইউক্রেন-রাশিয়া সীমান্তের কাছে অবস্থিত রুশ গ্রামে বিতর্কিত ক্লাস্টার অ্যামুনিশন (গুচ্ছ গোলাবারুদ) ব্যবহার করে গোলাবর্ষণ করেছে ইউক্রেন। এমনটাই দাবি করেছেন রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের গভর্নর। খবর আল-জাজিরার

প্রাথমিক তথ্য অনুযায়ী ক্লিমোভো গ্রামে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রিয়ানস্কের গভর্নর আলেকসান্দার বোগোমাজ টেলিগ্রামে পোস্ট করে এ কথা জানান।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্লাস্টার অ্যামুনিশন পেলেও তা শুধুমাত্র শত্রুপক্ষের প্রতিরক্ষাব্যুহ ভেদ করার কাজে ব্যবহারের অঙ্গীকার করেছিল কিয়েভ।

ব্রিয়ানস্ক ও অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলের রুশ কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে বারবার এ ধরনের গোলাবারুদের নির্বিচার ব্যবহারের অভিযোগ এনেছেন।

ক্লাস্টার অ্যামুনিশন ১০০টিরও বেশি দেশে নিষিদ্ধ করা হয়েছে। সাধারণত এ ধরনের গোলা বা বোমার বিস্ফোরণে আরও অসংখ্য ছোট ছোট বোমা বের হয়ে আসে, যেগুলো আলাদা ভাবে বিস্ফোরিত হয়ে একটি বড় এলাকা জুড়ে হতাহতের কারণ হতে পারে। যারা এই বিস্ফোরণে আঘাত পেয়ে বেঁচে যান, তারাও দীর্ঘদিন ক্ষত বয়ে বেড়ান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews