1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

দিনাজপুর পৌর মেয়র জাহাঙ্গীর আলমের কারাদণ্ড

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম

সর্বোচ্চ আদালতের একজন বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্যের দায়ে দিনাজপুর পৌরসভার মেয়র ও বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সাত দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে জাহাঙ্গীর আলমের বক্তব্যের সূত্রে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে একটি আবেদনটি করা হয় ১৭ আগস্ট। তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য শফিক রায়হান শাওন ও মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী। এ মন্তব্যের অভিযোগে তার প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করে তাকে তলব করেছিলেন দেশের সর্বোচ্চ আদালত।

আদালত অবমাননার জন্য তাকে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলেন আপিল বিভাগ। এ মন্তব্যের ঘটনায় ২৪ আগস্ট প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন। পরে সাংবাদিকদের জাহাঙ্গীর আলম বলেন, আপিল বিভাগের একজন বিচারককে নিয়ে ওই মন্তব্যের জন্য তিনি ‘অনুতপ্ত’।

তবে আপিল বিভাগ আজ বলেছেন, তিনি যে ক্ষমা চেয়েছেন তা গ্রহণযোগ্য নয়। ওই বক্তব্যে বিচারপতির বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে তিনি মন্তব্যটি করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews