1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সচেতনতামূলক এক মিনিট ‘শব্দহীন’ ঢাকা

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
শব্দদূষণের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ স্লোগানে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হয়েছে। রাজধানীতে আজ রবিবার সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘আমরা যখন বিদেশে বা ক্যান্টনমেন্ট এলাকায় যাই, তখন শব্দদূষণ করি না। ক্যান্টনমেন্টের বাইরে গেলে আবার হর্ন বাজাই। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’

সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত রাজধানীর ১১টি গুরুত্বপূর্ণ স্থানে এই বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। অন্য স্থানগুলো হলো- শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরনি মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, বাসাবো বৌদ্ধ মন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews