1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঢাকা মেডিক্যালে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কারাবন্দির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার একজনসহ দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খিলগাঁও থানার মাদক মামলায় বন্দি মিজানুর রহমান পলাশ (৪৫)। অন্যজন মানবতাবিরোধী অপরাধের দায়ে বন্দি আজাহার আলী সিকদার (৭৮)।

মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জ্যেষ্ঠ জেল সুপার সুভাস কুমার ঘোষ।

ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গছে, বুধবার সকাল ৭টা ২১ মিনিটে মিজানুর রহমানকে অসুস্থ অবস্থায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি খিলগাঁও থানার একটি মাদক মামলায় বন্দি ছিলেন।

মিজানুর রহমান ঢাকার নবাবগঞ্জের ওয়াজ উদ্দিনের ছেলে।

অন্যদিকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বন্দি ছিলেন আজাহার আলী সিকদার (৭৮)। তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত সোমবার তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়।বাগেরহাট জেলার কচুয়া এলাকার মৃত আহামদ আলীর ছেলে আজহার। চলতি বছরের ২১ মে আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews