1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

কৃষি উন্নয়নে সাড়ে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

গ্রামাঞ্চলে পানি ব্যবস্থাপনার উন্নতি এবং কৃষি উৎপাদনশীলতা বাড়াতে ১০ কোটি ৬০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ১৭১ কোটি টাকা।

গতকাল রোববার ঢাকায় এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং চুক্তি স্বাক্ষর করেন। এ ছাড়া নেদারল্যান্ডস সরকার এডিবির মাধ্যমে বাংলাদেশকে ১ কোটি ৭৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৭ কোটি টাকা) অনুদান দেবে। এ বিষয়ে তারা একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইআরডি ও এডিবি এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার রেজিলিয়েন্ট স্মল-স্কেল ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে এডিবি থেকে নেওয়া ঋণের অর্থ ব্যয় করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে গত জুন থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews