1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

কেউ বাসে আগুন দিলে তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
ছবি- ফটো গ্যালারী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ যদি বাসে আগুন দিতে যায় তাকে ধরে সেই আগুনে ফেলে দেবেন। সে বুঝুক আগুনের কত জ্বালা।

নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ রবিবার আওয়ামী লীগের জনসভায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।চোরাগোপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না। তারা (বিএনপি) অবরোধের নাম করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে মানুষকে আহত করছে। পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা করছে। বিএনপির এমন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) পুলিশ হাসপাতালে আক্রমণ করে অ্যাম্বুল্যান্স পুড়িয়ে দিয়েছে। কেউ কি হাসপাতালে আক্রমণ করে? তারেক জিয়ার চামচারা এসব হামলা করছে।

বিএনপি-জামায়াত ধ্বংসের কাজ করে উল্লেখ করে জনসভায় শেখ হাসিনা বলেন, ‘দেশে আধুনিক প্রযুক্তি করা হয়েছে। আমরা জনগণের কল্যাণে কাজ করি।

আপনারা নিশ্চয়ই গত ১৫ বছরে দেশের উন্নয়ন দেখেছেন। আমাদের উন্নয়ন গ্রাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। প্রতিটি গ্রাম হবে শহর। কোনো মানুষ ঘরহীন থাকবে না।’

মঞ্চে উঠেই নেতা-কর্মীদের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্লোগান নয়, ভোট দরকার। আপনাদের কাছে ওয়াদা চাই। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews