1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

তফসিল ঘোষণার সময় আগামী বুধবার জানাবে ইসি

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে তা আগামীকাল বুধবার প্রেস ব্রিফিং করে জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘কবে, কখন, কিভাবে তফসিল ঘোষিত হবে তা বুধবার সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে জানানো হবে।’ নির্বাচন ভবনে নিজ দপ্তরে জাহাংগীর আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় তিনি তফসিল ঘোষণা নিয়ে এ মন্তব্য করেন। ইসি সচিব বলেন, ‘কখন, কী হবে তা জানাতে কাল (বুধবার) আপনাদের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি, তখন জানাব।’

ইসি সচিব আরো বলেন, ‘এটা আপনারা জানেন, ৭০-পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।

ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছেন, তা তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, কোনো প্রভাব পড়বে না। প্রথম হচ্ছে সেটা সংলাপের চিঠি কি না, তা কমিশন অবহিত নয়। কারণ সেটা কমিশনে আসেনি। কমিশন নিজস্ব গতিতে সাংবিধানিক দায়িত্বের আলোকে রোডম্যাপ করেছে, সে অনুযায়ী নির্বাচন হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাংগীর আলম বলেন, আইন-শৃঙ্খলা বৈঠকে কমিশন তাদের নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, কমিশন যেভাবে বলবে, সেভাবেই তারা নিরাপত্তা নিশ্চিত করবে। এ বিষয়ে তাদের উদ্যোগ তারাই বললেন। গতকাল পর্যন্ত জেনেছি, ইসির নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews