1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

ঈশ্বরদীতে চার মন পচা মাংস জব্দ করে মাটি চাপা দেওয়া হলো

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
ছবি- রাব্বি

ঈশ্বরদীতে পচা মাংস জব্দ মাটি চাপা দেওয়া হলো জব্দ কৃত ৪ মণ পচা মাংস। পাবনা জেলার ঈশ্বরদী বাজার থেকে চার মণ গরুর পচা মাংস জব্দ করা হয়েছে। পরে সেগুলো মাটি চাপা দেওয়া হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে মাংস বাজার থেকে পচা মাংস জব্দ করেন পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আবু কাওছার সুজা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী বাজারের মায়ের দোয়া মাংস ঘরের মালিক আরিফুল ইসলাম সকালে বাড়ির ফ্রিজ থেকে গরুর চার মণ মাংস একটি রিকশায় দোকানে আনার পর পৌরসভার কসাইখানার ভারপ্রাপ্ত পরিদর্শক গোলাম রসূলের নজরে পড়ে। তিনি মাংসের কাছে গিয়ে দুর্গন্ধ পান। তিনি স্যানেটারি ইন্সপেক্টর আবু কাওছার সুজাকে বিষয়টি জানান। পরে আবু কাওছার সুজা বাজারে এসে মাংস জব্দ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঈশ্বরদী মাংসের বাজারে প্রায়ই ফ্রিজে রাখা মাংস বিক্রি করতে দেখা যায়। এর বেশির ভাগই অসুস্থ গরুর মাংস। অসুস্থ কোনো গরু হঠাৎ মারা যাওয়ার উপক্রম হলে তা জবাই করা হয়। সে মাংস কম দামে কিনে ফ্রিজে রেখে পরের বিক্রি করা হয়। এছাড়া ঈশ্বরদীতে মরা গরুর মাংস বিক্রিরও নজির রয়েছে।

স্যানেটারি ইন্সপেক্টর আবু কাওছার সুজা বলেন, মাংস ব্যবসায়ী আরিফুল ইসলাম রাতে অসুস্থ গরু জবাই করে মাংস ফ্রিজে রেখেছিলেন। সকালে বাজারে বিক্রির সময় ধরা পড়ে। তাকে পৌরসভার ডেকে আনা হয়েছে। পঁচা সব মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।

আইনের আওতায় এনে এই সমস্ত অসাধু ব্যবসায়িদের বিচারের মুখ মুখি করা উচিত বলে সাধারণ ক্রেতা অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews