আসলে, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে শুধু কিছু শর্ত পরিপালন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বতন্ত্র থেকে ভোট করতে চাইলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী এর আগে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে ওই তালিকা প্রদানের প্রয়োজন হবে না। দলীয়, নির্দলীয় বা সংরক্ষিত নারী আসনের যেই হোক, সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।

















