1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

সাদা না বাদামি ডিম, কোনটা বেশি পুষ্টিকর?

লাইফ স্টাইল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

ছোট-বড় সবারই পছন্দের ডিম। এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য। ওজন কমানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো – সব কিছুতেই ডিমের জুড়ি নেই। শরীরের অনেক সমস্যারও সমাধান করে ডিম। অনেকেরই প্রশ্ন, সাদা না কি বাদামি -কোন ডিম খাওয়া বেশি উপকারী?

অনেকেরই ভাবনা বাদামি ডিমে পুষ্টিগুণ বেশি, কেউ বা ভাবেন সাদা ডিমে। কিন্তু এমন ধারণা কি আদৌ ঠিক?

ভারতীয় গণমাধ্যম ‘বোল্ড স্কাই’য়ের এক প্রতিবেদন বলছে, ডিমের খোসার রং সাদা হবে না বাদামি, তা নির্ভর করে মুরগির প্রজাতির উপর। এ ছাড়া, মুরগির ডায়েট, স্ট্রেস লেভেল এবং পরিবেশগত কারণেও ডিমের খোসার রং পরিবর্তন হতে পারে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে,ডিম বাদামি হোক বা সাদা, তার মধ্যে পুষ্টিগুণ কম-বেশি একই রকম থাকে। এই দুই ধরনের ডিমের মধ্যে পুষ্টির তেমন কোনও পার্থক্য নেই। প্রোটিন, ভিটামিন বি১২, ভিটামিন ডি, রাইবোফ্ল্যাভিন, সেলেনিয়াম এবং কোলিনের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে দুই ধরনের ডিমেই। তাই সাদা এবং বাদামি- দুই ধরনের ডিমই অত্যন্ত স্বাস্থ্যকর। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বাদামি বা লালচে রঙের ডিমে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড একটু বেশি রয়েছে। কিন্তু এই পরিমাণ এতই অল্প যে তাতে খুব একটা পার্থক্য পড়ে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews