1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৫ জয়িতা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

“জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কালীগঞ্জে ৫ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় নির্বাচিত জয়িতাদের হাতে সন্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেওয়া হয়। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সঞ্চালনায় এ অনুষ্টানের মাধ্যমে উপজেলাতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতাদের নাম ঘোষনা করা হয়।
নির্বাচিত জয়িতারা হলেন- নির্ষাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারীদের মধ্যে উপজেলার সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মনোয়ারা বেগম মিনু, সফল জননী নারী হিসেবে শহরের এম ইউ কলেজ পাড়ার জুলেখা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনে আলাইপুর গ্রামের ড. নাসরিন আক্তার, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী বলিদাপাড়া গ্রামের নিলুফার ইয়াসমিন সীমা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বলিদাপাড়া গ্রামের মনোয়ারা খাতুনকে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্টানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, এনজিও ও শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews