1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন (এমএলই) ফোরামের সভা সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে

২৬ ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে না

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
করোনাভাইরাসের টিকা

প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে বিশেষ টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে। ওই দিন সারা দেশে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। এর পর থেকে করোনার দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়ার ওপর জোর দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ বি এম খুরশিদ আলম বলেন, ‘২৬ ফেব্রুয়ারির পর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না। এরপর স্বাস্থ্য অধিদপ্তর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে। ’

এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক দিনে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব মিলিয়ে ২৭ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৭২০ ডোজ টিকা এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘একটি সমীক্ষায় দেখা গেছে, করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছে, তাদের বেশির ভাগই টিকা নেয়নি। যারা টিকা নিয়েছে, তাদের মধ্যে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার কম। এ অবস্থায় আমরা সবাইকে করোনার টিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। ’

গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত সোমবার পর্যন্ত সারা দেশে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছে ১০ কোটি ৯ লাখ ১১ হাজারের বেশি মানুষ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। এর মধ্যে সাত কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ ও ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ তৃতীয় বা বুস্টার ডোজ পেয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews