1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
সোনাতলা নাগরিক কমিটির আয়োজনে মহেশপাড়া আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী

বগুড়া জেলার সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে, গত ১৪ মে ২০২৬ ইং বৃহস্পতিবার সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধের ধারাবাহিক কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। সকাল ১০ টায় মহেশপাড়া আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজের হল রুমে সাবেক অধ্যক্ষ, তেকানী চুকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা নাগরিক কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তাসলিমা আক্তার, সাবেক ব্যাংকার তারাজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, নাগরিক কমিটির সদস্য শফিউল্লাহ শফি, খালেদা আক্তার নয়ন তারা, উজ্জল মুন্সী, শরিফুল ইসলাম, মোতাহার হোসেন, সোনাতলা পৌরসভার সাবেক কাউন্সিলর কুলসুম বেগম প্রমুখ। মাদক ও বাল্যাবিবাহের বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা সহ আলোচনা করেন আলহাজ মাওলানা শাহজাহান আলী। বেলা ১১.৩০ টায় তেকানী এ এম উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মোকাররম হোসেন আকন্দেও সভাপতিত্বে অনুরূপ আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধের মূল্য প্রবন্ধ পাঠ করেন আহসান হাবিব নয়ন। মতবিনিময় সভা শেষে স্কুল প্রাঙ্গণে একটি করে কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়।
উল্লেখ্য স্বেচ্ছাব্রতী সংগঠন সোনাতলা নাগরিক কমিটি ২০০৮ সাল থেকে সোনাতলা উপজেলার জনগণের নাগরিক অধিকার নিশ্চিত কল্পে ১২ দফার আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১২ দফার আন্দোলনের ধারাবাহিকতায় সোনাতলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews