1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

দেশে ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশের নেতৃত্বে নারী

তথ্য প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২

প্রাণঘাতী করোনা মহামারির পর বাংলাদেশে চালু হওয়া ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশেরই নেতৃত্বে আছেন নারী উদ্যোক্তারা। এমনটাই তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইন্সটাগ্রামভিত্তিক ব্যবসার ৬৫ শতাংশের নেতৃত্ব দিচ্ছেন নারীরা। ২০২১ সালের পর থেকে উদ্যোক্তা সংক্রান্ত বাংলাদেশি গ্রুপগুলোর ৪০ শতাংশই তৈরি করেছেন নারীরা।

বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে মেটা। অনলাইন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তনে চালিকাশক্তি হিসেবে কাজ করার বিষয়গুলোকে উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।

মেটা আরো জানিয়েছে, বাংলাদেশে প্রশিক্ষণ কর্মসূচি শিমিনসবিজনেস (SheMeansBusiness) শুরুর পরিকল্পনা করছে তারা। এটির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের ব্যবসা প্রসারে সহায়তা করা হবে। শুধু তাই নয়, স্থানীয় নারী উদ্যোক্তাদের কাছ থেকে কেনাকাটা করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে বাইফ্রমহার (BuyFromHer) প্রচারণায় অংশগ্রহণের জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বানও জানিয়েছে মেটা।

গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৮টি কমিউনিটি সংস্থা ও সরকারি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে ২০ হাজারেরও বেশি নারী উদ্যোক্তার জন্য ২৭৫টিরও বেশি ট্রেনিং সেশন পরিচালনা করেছে মেটা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews