1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্পের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ইউডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন ও প্রকল্প পরিচালক সোহেল আহমেদ খান। ছবি- কবির শামীম

সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্পের আওতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

আজ ১৫ এপ্রিল ধানমন্ডির জিগাতলায় বিকাল ৫ টায় সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্পের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃত্তি প্রদান উপলক্ষে ইউডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ডাচবাংলা ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মি. মামুন, সমাজসেবা কর্মকর্তা রওনক আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক শেখ লুৎফর রহমান ফাহিম, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি সীমান্ত হাসান, সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট মশিউর রহমান, সোহেল রানা খান, শাহিদুল ইসলাম মিলন, কবির শামীম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প পরিচালক সোহেল আহমেদ খান।

উল্লেখ্য, সাজেদা হারুন শিক্ষা বৃত্তি প্রকল্পের আওতায় সারা দেশে প্রায় ৩০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী কবি সাজেদা হারুনের আর্থিক সহায়তায় এই শিক্ষা বৃত্তি প্রকল্প পরিচালিত হচ্ছে। প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ইউডি ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews