1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

লালমনিরহাটের কাকিনায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ মে, ২০২২
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক। ছবি- অদেখা বিশ্ব

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় অপর ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন। রোববার ভোরে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকচালক মাকেজ আলী বগুড়ার শেরপুরের মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।সকালে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার ভোরে বগুড়ার শেরপুর থেকে পাথর নিতে আসা ট্রাক চালক মাকেজ আলী(৩৫) লালমনিরহাটের বুড়িমারী থেকে ভুট্রা নিয়ে বগুড়ার উদ্যেশ্যে যাওয়ার পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা এলাকায় আকাশ ফিলিং ষ্টেশনের পাশে সড়কের পাশে ট্রাক রেখে ট্রাকের ভিতরে ঘুমিয়েছিলেন।এসময় যশোর থেকে বুড়িমারী স্থলবন্দরগামী ট্রাকটি নিয়ন্ত্রন হারালে দাড়িয়ে থাকা ট্রাকটির সাথে মুখোমুখি সংঘষ হয়।এতে দাড়িয়ে থাকা ট্রাকটির চালক মাকেজ আলী ঘটনাস্থলেই নিহত হন।এতে গুরুত্বর আহত হন যশোর থেকে আসা অপর ট্রাকের চালক ও সহকারী চালক।আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় অপর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।লাশ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews