1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

প্লট-ফ্ল্যাট ক্রয়-বিক্রয় : সতর্কীকরণ বিজ্ঞপ্তি বিএলডিএ’র

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মে, ২০২২

প্লট-ফ্ল্যাট ক্রয়-বিক্রয় নিয়ে অনুমোদনহীন রিয়েল এস্টেট ডেভেলপারের মিথ্যা প্রতিশ্রুতি, চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রচার কার্যক্রম চালানোর বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন (বিএলডিএ)।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন বলেছে, কতিপয় অননুমোদিত রিয়েল এস্টেট ডেভেলপার সম্প্রতি তাদের প্রকল্প অনুমোদনের পূর্বেই প্লট ও ইমারত বিক্রয়ের জন্য প্রকল্পসংক্রান্ত বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নানাবিধ প্রচার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। উল্লেখ্য, রাজউক/সিডিএ/কেডিএ/আরডিএ এবং অন্যান্য কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় কোনো রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক গৃহীত প্রকল্প কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ক্রেতাসাধারণকে জমি/ফ্ল্যাটের মালিকানা যাচাইপূর্বক কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রকল্পের জমি/ফ্ল্যাট ক্রয় করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যদি কোনো ক্রেতা অনুমোদনহীন রিয়েল এস্টেট ডেভেলপারের মিথ্যা প্রতিশ্রুতি, চটকদার বিজ্ঞাপন ও কথায় আকৃষ্ট হয়ে প্রতারণার শিকার হন, সে ক্ষেত্রে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন কোনো দায়-দায়িত্ব নেবে না। এ নিয়ে সংস্থাটি সকলকে সতর্ক করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews