1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত অষ্টম শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা এবং সমন্বিত শিক্ষা আইনসহ শিক্ষা সংস্কারে নানা প্রস্তাবনা গণসাক্ষরতা অভিযানের সোনাতলায় মুকুলে ভরে গেছে বাগানের সকল আম গাছঃ কৃষকের চোখে স্বপ্ন

আপনারা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন : মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি-
  • প্রকাশিত: বুধবার, ১ জুন, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে আছে। মানুষ উন্নয়নের সাধ ভোগ করছে।

আজ বুধবার সকালে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নে বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান ইবতেদায়ি মাদরাসার মেধাক্রমানুসারে তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রথম ১০ জন করে শিক্ষার্থীর মাঝে সৌরবাতি ও বৈদ্যুতিক ফ্যান এবং এসএসসি ও সমমান দাখিল টেস্ট পরীক্ষায় মেধাক্রমানুসারে প্রথম ১০ জন করে শিক্ষার্থীর মাঝে মাথাপিছু এক হাজার টাকা আর্থিক প্রণোদনা বিতরণ করা হয়।

বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘আপনারা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, নৌকায় আস্থা রাখুন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিতে আস্থা রাখুন, আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনার হাত ধরে দেশ একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। ‘

এ সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews