1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না

টেলিটক, রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে জরিমানা বিটিআরসির

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুন, ২০২২

অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কারবারে সিম ব্যবহারের কারণে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে পাঁচ কোটি টাকা এবং বেসরকারি অপারেটর রবিকে দুই কোটি টাকা প্রশাসনিক জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা—বিটিআরসি।

দীর্ঘদিন নানা দেনদরবার ও পুনর্নিরীক্ষণ শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একই সঙ্গে গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে এই চার অপারেটরকে চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১৮ থেকে ২০১৯ সালের ১ আগস্ট পর্যন্ত টেলিটকের ৩২ হাজার ৮৪৫টি সিম জব্দ করে বিটিআরসি। কমিশনের নির্দেশনা ও লাইসেন্সিং শর্ত ভাঙার অপরাধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের ৪৬ ও ৬৫ ধারার বিধান অনুযায়ী টেলিটককে প্রথমে প্রায় ১৭ কোটি ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়।

টেলিটক এসব সিম বৈধভাবে চালুর কোনো প্রমাণ (সিডিআর) দাখিল করতে পারেনি। একই সময়ে রবির জব্দ করা সিমের সংখ্যা ছিল ১৬ হাজার ৩৯০। এর জন্য রবিকে প্রথমে প্রায় সাত কোটি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।

পৃথক অভিযানে গ্রামীণফোনের দুই হাজার ৩৫৬টি এবং বাংলালিংকের ৭৫৩টি সিম জব্দ এবং অপারেটর দুটিকে প্রথমে যথাক্রমে ৯৯ লাখ এবং ৩৩ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অপারেটরের পক্ষ থেকে জরিমানা মওকুফ অথবা পুনর্নিরীক্ষণের আবেদন জানানো হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর শুনানি শেষে জরিমানার টাকা অঙ্ক কমিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews