1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

কলকাতার রেস্তোরাঁয় মেয়েকে নিয়ে কারিশমা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
কারিশমা ও কন্যা সামাইরা

গত এক মাস ধরে কলকাতাতেই রয়েছেন কারিশমা কাপুর। শহরের নানা প্রান্তে করে বেড়াচ্ছেন ‘ব্রাউন’ ছবির শ্যুট। কখনও দেখা মিলছে তাঁর বাওয়ালির রাজবাড়িতে, তো কখনও আবার চায়না টাউনে। এবার গেলেন পার্ক স্ট্রিটের খ্যাতনামা রেস্তোরাঁ ট্রিংকাসে। একা নন, মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন তিনি।

পার্কস্ট্রিটেই দুপুরের খাবার খেলেন কারিশমা আর সামাইরা। জানা গেছে, এদিন ডায়েট ভুলে বেশ ভালোই খেয়েছেন তাঁরা। কালি ডাল, কুলচা, মটন রোগানজোশ, স্প্যাগেটি খেয়েছে মা আর মেয়ে। সঙ্গে ট্রিংকাসে সেই সময় চলা লাইভ গানের সঙ্গে তালও মিলিয়েছেন।

‘ব্রাউন’-এ কারিশমা কাপুর ছাড়াও দেখা মিলবে হেলেন, সোনি রাজদানের।

অভীক বড়ুয়ার লেখা ‘সিটি অব ডেথ’ অবলম্বনে সিরিজ। ক্রাইম ড্রামা জঁর সিরিজে নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন কারিশমা বাংলা থেকে ‘ব্রাউন’-এ কাজ করার কথা রয়েছে খরাজ মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্তদের।

‘ব্রাউন’-এ তাঁর চরিত্র প্রসঙ্গে কারিশমা এর আগেই জানিয়েছেন, ‘এই চরিত্রটা মারাত্মক চ্যালেঞ্জিং। কৌতূহলী গল্পে, একটি মারাত্মক শক্তিশালী চরিত্রে অভিনয় করা সুযোগ পেয়ে গর্বিত’।

কারিশমার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসের তিন নম্বর প্রোজেক্ট ‘ব্রাউন’। শেষবার ‘মেন্টালহুড’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল করিশ্মাকে। তবে এটিও মুক্তি পাবে ওটিটি-তেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews